ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চুরির চেষ্টাকালে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদল সভাপতি আটক, দল থেকে বহিষ্কার

চুরির চেষ্টাকালে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদল সভাপতি আটক, দল থেকে বহিষ্কার

সারা বাংলা

চুরির চেষ্টাকালে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদল সভাপতি আটক, দল থেকে বহিষ্কার

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় চুরির চেষ্টার অভিযোগে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলম ফকিরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকায় এ ঘটনা ঘটে। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায় বলে জানা গেছে। আটকের সময় তাঁদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় নৈরাজ্য ঠেকাতে রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা সড়কে পাহারা দিচ্ছিলেন। ভোররাতে মিরুখালী এলাকায় চুরির চেষ্টাকালে আলম ফকির ও তাঁর সহযোগীকে হাতেনাতে আটক করেন তাঁরা। পরে তাঁদের মঠবাড়িয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের পর পুলিশের কাছে নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘কালাম ফকির’ নাম দেন আলম। পরে পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির সরঞ্জামসহ স্থানীয়দের হাতে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

 

ঝালকাঠি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলম ফকির পেশাদার চোর চক্রের সঙ্গে যুক্ত এবং এর আগেও একাধিকবার চুরির ঘটনায় আটক হয়ে কারাভোগ করেছেন।

 

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পরই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা শ্রমিকদল। মঙ্গলবার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলম ফকিরকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বেও আলম ফকিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। সার্বিক দিক বিবেচনা করে দলের শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো অপকর্মের দায় দল নেবে না। বারবার সতর্ক করার পরও তাঁর আচরণে পরিবর্তন না আসায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।’

আরও পড়ুন