ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ২ পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৪০, বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় ২ পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৪০, বাড়িঘর ভাঙচুর

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ২ পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৪০, বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নে আক্তার ও বকুল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে মঙ্গলবার রাতে এনাম খাঁকে বকুল গ্রুপের লোকজন মারধর করে গুরুতর আহত করে।

 

এই ঘটনার জেরে বুধবার সকাল ৭টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘদিনের এই বিরোধ ও বারবার এমন হামলার কারণে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন