ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝিনাইদহে অবৈধ ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, মেলেনি মালিক

ঝিনাইদহে অবৈধ ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, মেলেনি মালিক

সারা বাংলা

ঝিনাইদহে অবৈধ ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, মেলেনি মালিক

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বৈধ কাগজপত্র না থাকায় ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে ট্রাকটি ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। তবে এখন পর্যন্ত কৃষি অফিস বা থানায় এই বিপুল পরিমাণ সারের মালিকানা দাবি করে কেউ আসেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের একটি ট্রাক সন্দেহজনকভাবে থামান স্থানীয়রা। 

 

ট্রাকে কী মাল আছে জানতে চাইলে চালক ও হেলপার জানান, যশোরের নওয়াপাড়া থেকে সারগুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে। কিন্তু তারা সারের কোনো মেমো বা বৈধ চালান দেখাতে ব্যর্থ হন। এরপর স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন ও নেতাদের খবর দেন। পরে কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ এসে ট্রাকটির দায়িত্ব নেয়।

 

জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্থানীয়দের দ্বারা ট্রাকটি আটক অবস্থায় দেখতে পান।

 

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, ট্রাকে শুধু ট্রান্সপোর্টের একটি কাগজ পাওয়া গেছে, যেখানে লেখা ছিল বিএডিসির ৪২০ বস্তা টিএসপি সার নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল। এর বাইরে আর কোনো বৈধ কাগজপত্র ছিল না। প্রকৃত মালিকানা না পাওয়ায় ট্রাকটির ত্রিপল না খুলেই ইনটেক অবস্থায় থানা হেফাজতে রাখা হয়েছে। উপযুক্ত প্রমাণসহ কেউ যোগাযোগ করলে সার ও ট্রাকটি হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে এবং কৃষি বিভাগ ও স্থানীয়দের চাওয়ার ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে ট্রাকটি শুধু থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বা কোনো মামলাও হয়নি। পরবর্তীতে কৃষি বিভাগ বা উপজেলা প্রশাসন চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন