ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্যাংক শাখা স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় কাফনের কাপড় পরে বিক্ষোভ

ব্যাংক শাখা স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় কাফনের কাপড় পরে বিক্ষোভ

সারা বাংলা

ব্যাংক শাখা স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় কাফনের কাপড় পরে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে রূপালী ব্যাংকের একটি শাখা স্থানান্তরের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নুরুলগঞ্জ হাটে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন কাজী আব্দুল খালেক, ইকবাল হাসান, দিদারুল ইসলাম মামুন, লিটন মাহমুদ, মতিউর রহমান প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নুরুলগঞ্জ হাট ও এর আশপাশের এলাকার মানুষের ব্যাংকিং সেবার একমাত্র ভরসা রূপালী ব্যাংকের এই শাখাটি। এর মাধ্যমেই স্থানীয়রা যাবতীয় আর্থিক লেনদেন সম্পন্ন করে আসছেন। সম্প্রতি কর্তৃপক্ষ শাখাটি অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের শাখাটি স্থানান্তর করা হলে হাটের ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ ব্যাংকিং সেবা থেকে চরমভাবে বঞ্চিত হবেন।

 

জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে শাখা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দাবি মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

 

মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী কাফনের কাপড় পরে ব্যাংকের ফটকের সামনে শুয়ে শাখা স্থানান্তরের অভিনব প্রতিবাদ জানান।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন