ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝালকাঠিতে নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর

ঝালকাঠিতে নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর

সারা বাংলা

ঝালকাঠিতে নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ঝালকাঠির সদর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে রেদোয়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেদোয়ান সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির সন্তান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। দুপুর ২টার দিকে বাড়ির উঠানের দক্ষিণ পাশে খেলা করছিল সে। একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা একটি ভিমরুলের বাসার কাছে চলে গেলে অসংখ্য ভিমরুল তাকে আক্রমণ করে।

 

এ সময় নাতির আর্তচিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান নানি জোসনা বেগম। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে তিনিও ভিমরুলের হুলের শিকার হন।

 

গুরুতর আহত অবস্থায় রেদোয়ানকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. টি. এম. মেহেদী হাসান (সানি) জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

নানাবাড়িতে বেড়াতে এসে এমন অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক মৃত্যুতে শিশুটির পরিবার ও ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন