ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চুক্তিভিত্তিক চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চুক্তিভিত্তিক চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল

বিবিধ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চুক্তিভিত্তিক চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ১১ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেয়া হয়েছে।


এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়।


কাজী ছাইয়েদুল আলম বাবুল ডিবিসি নিউজের প্রতিবেদককে মুঠোফোনে জানান, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি গাজীপুরবাসীকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করব। গাজীপুরকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করব। এ সময় তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে যারা সরকারে ছিলেন, তারা নিজেদের জন্য করেছেন। গাজীপুরবাসীর তেমন কোনো উন্নয়নই হয়নি এই নগরীতে। তবে সকলে মিলে একসাথে একটি আধুনিক নগর হিসেবে গাজীপুরকে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন