ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে চায়ের দোকানে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগ-আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে চায়ের দোকানে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগ-আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে চায়ের দোকানে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগ-আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অন্য চারজন হলেন তারাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য ফজলুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করার অভিযোগে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করেন। পরে সদর ও মুক্তাগাছা থানা পুলিশকে খবর দেয়া হলে ২ থানার পুলিশের সমন্বয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম বিটুল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


ওসি আরও জানান, নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।


তিনি বলেন, বিটুলের কাছ থেকে আরও তথ্য জানতে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন