ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নেত্রকোণায় লাইসেন্সহীন ডেন্টাল ক্লিনিকে অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাইসেন্সহীন ডেন্টাল ক্লিনিকে অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা

সারা বাংলা

নেত্রকোণায় লাইসেন্সহীন ডেন্টাল ক্লিনিকে অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

নেত্রকোণার পূর্বধলায় বৈধ লাইসেন্স ও ডেন্টাল নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ‘ডেন্টাল এইড’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মো. আল আমীনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনের ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘ডেন্টাল এইড’ নামের প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স ও ডেন্টাল নিবন্ধন ছিল না। পাশাপাশি অনুমোদনহীন ও অদক্ষ ব্যক্তিদের দিয়ে সেখানে দাঁতের স্পর্শকাতর চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছিল। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক আল আমীনকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

এ বিষয়ে ইউএনও মো. শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পূর্বধলা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন