বাংলাদেশ, সারা বাংলা
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অস্ত্র ও গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকায় শূন্যরেখার প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্র ও গুলিসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
এতে উল্লেখ করা হয়, ভারতীয় নাগরিক বাতিম তুতা ও টেম্পোর কাছ থেকে ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, ২টি দা ও ২টি ব্যবহৃত মোবাইলসহ তাদের আটক করা হয়।
সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করায় আটক খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসভিএন