ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ফেনীর বেদেপল্লিতে অভিযানে মিলল বস্তাভর্তি টাকা-মাদক, গ্রেপ্তার ১৩

ফেনীর বেদেপল্লিতে অভিযানে মিলল বস্তাভর্তি টাকা-মাদক, গ্রেপ্তার ১৩

সারা বাংলা

ফেনীর বেদেপল্লিতে অভিযানে মিলল বস্তাভর্তি টাকা-মাদক, গ্রেপ্তার ১৩

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বস্তাভর্তি ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের শুরু করা এই  অভিযান চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

 

প্রায় তিন ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদসহ অন্যান্য মাদকদ্রব্য, মাদক সেবনে ব্যবহৃত বিপুল সরঞ্জাম এবং টাকা গোনার মেশিন উদ্ধার করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, ‘বেদেপল্লিতে অভিযানে মাদকসম্রাট সোহেলের বাসায় তল্লাশি চালানো হয় এবং মাদক উদ্ধার করা হয়। মাদকদ্রব্য ও টাকার পরিমাণ এবং আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। অভিযান এখনো চলমান রয়েছে।’

 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ‘প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদসহ বিভিন্ন মাদকদ্রব্য, মাদক সেবনে ব্যবহৃত বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং টাকা গোনার মেশিন উদ্ধার করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি বিশেষ অভিযান ছিল, এখন থেকে প্রতিদিন অভিযান চলবে।’

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন