ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

লিপস্টিকে লেখা ‘হাইজ্যাক অ্যালার্ট’ এর পর এবার রানওয়েতে শেয়াল, বিপাকে কলকাতা বিমানবন্দর

লিপস্টিকে লেখা ‘হাইজ্যাক অ্যালার্ট’ এর পর এবার রানওয়েতে শেয়াল, বিপাকে কলকাতা বিমানবন্দর

আন্তর্জাতিক, ভারত

লিপস্টিকে লেখা ‘হাইজ্যাক অ্যালার্ট’ এর পর এবার রানওয়েতে শেয়াল, বিপাকে কলকাতা বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কলকাতা বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে রানওয়েতে একটি শিয়াল চলে আসায় ইন্ডিগোর একটি ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। চেন্নাই থেকে আসা ওই ফ্লাইটের পাইলট রানওয়েতে শিয়ালটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান।

এটিসি’র নির্দেশনায় বিমানটি অবতরণের আগেই আকাশে চক্কর দিতে থাকে। পরে ফ্লাইটটিকে নিরাপদে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে অবতরণ করানো হয়।

 

বুধবার সকালে কলকাতা বিমানবন্দরেই মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ‘হাইজ্যাক’ হুমকি নিয়ে চরম আতঙ্ক ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটল।

 

সূত্র জানায়, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের একটি শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত হুমকিমূলক বার্তা লেখা ছিল। তবে পরে এটি ভুয়া বলে প্রমাণিত হয়।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন