ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া কালিতে স্মৃতিস্তম্ভে থাকা মুগ্ধর নাম ও মুখাবয়বের বেশিরভাগ অংশই ঢাকা পড়েছে। এর আগেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিল স্মৃতিস্তম্ভটি।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ জানান, বুধবার (১২ নভেম্বর) বিকেলে স্মৃতিস্তম্ভটিতে কালি মাখানো অবস্থা প্রথম তাঁর নজরে আসে। পরে বিষয়টি জানাজানি হয়।

 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

 

প্রসঙ্গগত, এর আগে গত ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে অবস্থিত মীর মুগ্ধর এই স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দিয়েছিল দুর্বৃত্তরা। তবে ওই ঘটনায় জড়িত কাউকে সেসময় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন