ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে সিআরপিএফ চৌকিতে জঙ্গি হামলা, আহত ৩ জওয়ান

ভারতে সিআরপিএফ চৌকিতে জঙ্গি হামলা, আহত ৩ জওয়ান

আন্তর্জাতিক, ভারত

ভারতে সিআরপিএফ চৌকিতে জঙ্গি হামলা, আহত ৩ জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ফের মাথাচাড়া দিয়ে উঠল জঙ্গি তৎপরতা। বুধবার দুপুরে কাশ্মীরের কুলগামে সিআরপিএফের একটি নাকা চেকিং চৌকিতে আচমকা হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় ৩ জন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহার কুলগাম সফরের মাঝেই এই হামলার ঘটনায় উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

সেনা ও পুলিশ সূত্রে খবর, বুধবার (১১ নভেম্বর) দুপুর সওয়া ২টো নাগাদ কুলগাম জেলার মীরবাজারের নিকটবর্তী আখরান এলাকায় এই ঘটনাটি ঘটে। সেখানে সিআরপিএফের একটি চৌকি রয়েছে। জওয়ানরা যখন টহলদারি চালাচ্ছিলেন, ঠিক তখনই কয়েক জন জঙ্গি বাইকে চেপে এসে আচমকা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

 

বিবৃতি দিয়ে সিআরপিএফ জানিয়েছে, জঙ্গিরা গুলি চালালে জওয়ানরাও পাল্টা জবাব দেন। তবে জঙ্গিদের ছোড়া গুলিতে ৩ জন জওয়ান জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

 

জওয়ানরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে বাইক নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। জওয়ানদের গুলিতে কোনও জঙ্গি জখম হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং যৌথ বাহিনী। এলাকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

 

এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল, যার জেরে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা 'বৈশাও' উৎসবে যোগ দিতে বর্তমানে কুলগামেই অবস্থান করছেন। তাঁর উপস্থিতির কারণে গোটা এলাকাজুড়ে এমনিতেই কড়া নজরদারি চলছিল। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নাকা তল্লাশি চালাচ্ছিল সেনা, আধাসেনা ও পুলিশ। এত নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপের মাঝেই জঙ্গিরা কীভাবে হামলা চালাল, তা নিয়ে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে।

 

প্রসঙ্গত, উপত্যকায় গত কয়েক মাসে একাধিক হামলার ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে মাত্র ১০ দিনের ব্যবধানে দু'টি জঙ্গি হামলা হয়। ২২ জুলাই অনন্তনাগের লালচকে জঙ্গলের আড়াল থেকে পুলিশবাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা, যাতে এক জন পুলিশকর্মীর মৃত্যু হয়। এরপর ৩১ জুলাই এই কুলগামেরই কেল্লাম গ্রামে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এক পরিযায়ী শ্রমিক। তিন মাস কাটতে না কাটতেই ফের সেই কুলগামেই আধাসেনা জওয়ানদের নিশানা করল সন্ত্রাসবাদীরা।

 

সূত্র: আনন্দবাজার

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন