ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

জাতীয়

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের জন্য অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, সরকারিভাবে এই ব্যয় নির্ধারণ করা হলেও অনেক ক্ষেত্রে ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা শোনা যাচ্ছে। তবে নির্ধারিত সীমার মধ্যে খরচ ধরে রাখা গেলে সাধারণ কর্মীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

 

এদিকে কর্মীদের আর্থিক চাপ কমাতে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। ইতোমধ্যে এই বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

 

এর পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতের জন্য আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল। সংশ্লিষ্টরা আশা করছেন, বোয়েসেলের বিনা খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগ এবং সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয়ের সঠিক বাস্তবায়ন সম্ভব হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক হয়রানি ও দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন