ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট একদিনে তৈরি হয়নি: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট একদিনে তৈরি হয়নি: ইউজিসি চেয়ারম্যান

সারা বাংলা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট একদিনে তৈরি হয়নি: ইউজিসি চেয়ারম্যান

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট রাতারাতি তৈরি হয়নি এবং এর সমাধানও একদিনে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীদের যথাযথভাবে শেখার জন্য পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন, তাই ধাপে ধাপে এই সংকট নিরসন করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষক সংকটের বাস্তবতা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে। এটি যদি বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তবে শিক্ষার্থীরা কী শিখবে? একটি বিশ্ববিদ্যালয় চালুর আগেই সেখানে কতজন শিক্ষক প্রয়োজন বা কতটি পদ থাকবে, তা নির্ধারণ করে নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়। তবুও যে সংকট তৈরি হয়েছে, তা একদিনে কাটানো সম্ভব নয়; পর্যায়ক্রমে এর সমাধান করতে হবে।”

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “গবেষণা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। গবেষণার মাধ্যমেই বিশ্বের অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমাদেরও গবেষণায় মনোযোগ দিতে হবে।”

 

শিক্ষাগত উৎকর্ষ ও শিল্প খাতের উদ্ভাবনের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং শিক্ষার্থীদের সরাসরি ক্যারিয়ার গঠনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন