ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নওগাঁয় সবজি খেতে গাঁজা চাষ, গাছসহ গ্রেপ্তার ১

নওগাঁয় সবজি খেতে গাঁজা চাষ, গাছসহ গ্রেপ্তার ১

বাংলাদেশ, সারা বাংলা

নওগাঁয় সবজি খেতে গাঁজা চাষ, গাছসহ গ্রেপ্তার ১

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নওগাঁয় সবজি খেতের মাঝে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করার অভিযোগে এনাজুল হক (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। বুধবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদ পায় যে, নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামের মৃত মুনছের আলীর ছেলে এনাজুল হক তার নিজ সবজি খেতের ভেতর একটি গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করে আসছেন। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করতে তাৎক্ষণিকভাবে ওই সবজি খেতে অভিযান চালানো হয়।


অভিযানকালে উপস্থিত লোকজনের সামনে খেত থেকে অবৈধভাবে চাষ করা ওই গাঁজা গাছটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন