সারা বাংলা
রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত জেলা কৃষকলীগ সভাপতি গ্রেফতার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ কৃষক লীগের জেলা সভাপতি জাহিদ আক্তার এবং ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. বদরুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবিসি / এমকেএ