ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

বোনকে দেয়া কথা রাখতে ৩০ বছর ধরে জলপাইয়ের বিচি মুখে নিয়ে ঘুরছেন ভাই

বোনকে দেয়া কথা রাখতে ৩০ বছর ধরে জলপাইয়ের বিচি মুখে  নিয়ে ঘুরছেন ভাই

আন্তর্জাতিক, ভারত

বোনকে দেয়া কথা রাখতে ৩০ বছর ধরে জলপাইয়ের বিচি মুখে নিয়ে ঘুরছেন ভাই

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বোনের দেয়া এক আবদার রক্ষা করতে গিয়ে গত ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের জয়দেব বিশ্বাস।

পেশায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী জয়দেবের এই অদ্ভুত প্রতিশ্রুতির গল্প হার মানায় সিনেমার গল্পকেও। ১৯৯৬ সালের ভাইফোঁটার দিন বোন অগ্নিবীণা দেবীর হাতের জলপাইয়ের চাটনি খেতে খেতে মজার ছলেই বোন জানতে চেয়েছিলেন, ‘আচ্ছা, জলপাইয়ের এই আঁটিটা তুমি কত দিন মুখে রাখতে পারবে?’ জবাবে জয়দেব বুক ফুলিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘তুই না বলা পর্যন্ত মুখেই রেখে দেবো।’

 

সেই থেকে শুরু! এরপর থেকে খাওয়া-দাওয়া, দাঁত মাজা, কথা বলা কিংবা ঘুমে- সব সময়ই গত তিন দশক ধরে সেই জলপাইয়ের আঁটি তার মুখের ভেতর সঙ্গেই রয়েছে। প্রথম দিকে জিভে ঘা হয়ে রক্তপাত হলেও বোনকে দেওয়া কথা রাখতে তিনি আঁটিটি ফেলে দেননি। মাঝপথে ২০১২ সালে বোন অগ্নিবীণা দেবী মারা গেলেও বোনের স্মৃতি আঁকড়ে ধরে আজীবন এই প্রতিজ্ঞা টিকিয়ে রাখার সিদ্ধান্তেই অটল রয়েছেন জয়দেব। কথা দিয়ে কথা রাখার এমন বিরল দৃষ্টান্ত এখন এলাকার মানুষের কাছেও বেশ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।


সূত্র: এই সময়


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন