ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের কাশ্মীরে নিখোঁজ ২ পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ভারতের কাশ্মীরে নিখোঁজ ২ পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক, ভারত

ভারতের কাশ্মীরে নিখোঁজ ২ পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার পর দুই স্পেশাল পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দুর্গম ডাচ্ছান-মারওয়াহ এলাকার ধেরনা টপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে তল্লাশিদল। এ ঘটনায় সন্ত্রাসীদের হামলার আশঙ্কা করছে পুলিশ।

নিহত দুই কর্মকর্তা হলেন ৪০ বছর বয়সী রাশপাল কুমার ও ৫৪ বছর বয়সী বাবি চাঁদ। তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষত রয়েছে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে টহল দেওয়ার সময় ধেরনা পোস্টে দায়িত্ব পালনরত দুই সহকর্মীকে দায়িত্ব বুঝিয়ে দিতে যাচ্ছিলেন তারা। পথে সন্ত্রাসীদের পাতা অতর্কিত হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।


নিহতদের সঙ্গে থাকা ইনসাস ও .৩০৩ রাইফেল দুটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হত্যার পর অস্ত্রগুলো নিয়ে গেছে হামলাকারীরা।


পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে ওই এলাকায় দিনের বেলায় গুলির শব্দ শোনা যায়। প্রথমদিকে দুই কর্মকর্তার মুঠোফোন সচল থাকলেও পরে সেগুলো বন্ধ পাওয়া যায়। তারা দায়িত্ব শেষে ফিরে না আসায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি শুরু করে।


এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর কিশতওয়ারের ওয়ানিপোরা ত্রিগাম এলাকায় বশির আহমেদ নামে আরেক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন