ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

ইসরায়েল থেকে মোবাইল হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত!

ইসরায়েল থেকে মোবাইল হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত!

আন্তর্জাতিক, অন্যান্য

ইসরায়েল থেকে মোবাইল হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারত সরকারের নিজস্ব ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি পাশ কাটিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কেনার সুযোগ তৈরি করা হয়েছে। এতে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারির সক্ষমতা আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশি প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে এক বছরের বিশেষ ছাড় অনুমোদন করেন। এর ফলে সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলো অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ পায়। এসব পণ্যের মধ্যে সেলিব্রাইটের তৈরি একাধিক প্রযুক্তিও রয়েছে।


ভারতের বিরোধী ও ক্ষমতাসীন-উভয় দলের শাসনাধীন রাজ্যগুলো এসব প্রযুক্তি কিনেছে। এসব সরঞ্জামের মাধ্যমে শুধু মোবাইল ফোনের পাসওয়ার্ড ছাড়াই তথ্য সংগ্রহ বা ফোনের তথ্য কপি করাই নয়, ইনস্টাগ্রাম, এক্স, হোয়াটসঅ্যাপ, টিন্ডারসহ শতাধিক অনলাইন সেবার ক্লাউডভিত্তিক তথ্যেও প্রবেশ করা সম্ভব।


দিল্লি পুলিশের চাহিদাপত্রে পাসওয়ার্ড ভাঙা, মুছে ফেলা ফাইল উদ্ধার, ব্রাউজিং ইতিহাস সংগ্রহ এবং স্মার্ট ডিভাইস থেকে তথ্য নেওয়ার সক্ষমতাসম্পন্ন সফটওয়্যারের কথা উল্লেখ রয়েছে।


ডিজিটাল অধিকারকর্মীদের অভিযোগ, ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোন আনলক ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে সুস্পষ্ট আইন বা পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা নেই। ফলে নির্বিচার নজরদারির ঝুঁকি বাড়ছে। তবে এ বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো আলজাজিরার প্রশ্নের জবাব দেয়নি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন