ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি

আন্তর্জাতিক, ভারত

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের আম আদমি পার্টির (আপ) জাতীয় প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয়ে এক ব্যক্তি তাদের হত্যার হুমকি দিয়ে ৭ কোটি রুপি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দিল্লির তিলকনগর আসনের আপ বিধায়ক জারনেইল সিং মোহালি পুলিশের কাছে অভিযোগ করেছেন। গত ৬ নভেম্বর দায়ের করা অভিযোগে তিনি জানান, অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে তাঁকে ফোন ও হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়। ওই নম্বরের পরিচয়ে শুধু ইংরেজি ‘এইচ’ অক্ষর দেখা যাচ্ছিল।


অভিযোগ অনুযায়ী, ফোনে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে ওই ব্যক্তি জারনেইল সিংকে কেজরিওয়ালের কাছে ৭ কোটি রুপি দেওয়ার বার্তা পৌঁছে দিতে বলেন। অর্থ পরিশোধ না করলে কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরে একই হুমকি হোয়াটসঅ্যাপ বার্তায় পাঠানো হয়।


ঘটনাটিকে চাঁদাবাজি, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি হিসেবে উল্লেখ করেছেন বিধায়ক। তিনি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের এবং জড়িতদের শনাক্তে তদন্তের আবেদন জানিয়েছেন।


পাশাপাশি সংশ্লিষ্ট ফোন নম্বরের কল ডিটেইলস, আইপি লগ ও অবস্থান শনাক্তের তথ্য পরীক্ষা করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। কেজরিওয়াল ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের আহ্বানও জানিয়েছেন বিধায়ক। হুমকির হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট ও প্রেরকের তথ্য পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন