ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

আন্তর্জাতিক, ভারত

ভারতে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪৩ মিনিট আগে

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে এতে প্রশিক্ষণার্থী পাইলটের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণার্থী পাইলট বিমানটি নিয়ে উড্ডয়নের চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের একপর্যায়ে বিমানটি নির্ধারিত গতিপথ থেকে সরে গিয়ে রানওয়ের বাইরে চলে যায়। তবে ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিমানটি সামনের দিকে কাত হয়ে পড়ে আছে। এর সামনের অংশ বা নাক মাটির সঙ্গে লেগে রয়েছে। দুর্ঘটনার পর বিমানটির এমন অবস্থার দৃশ্য সামনে এসেছে।


এ ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট অক্ষত রয়েছেন। তবে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনো জানা যায়নি। বিমানটিতে অন্য কেউ ছিলেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


বিমানটি কীভাবে রানওয়ে থেকে ছিটকে পড়ল এবং এর পেছনে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনো কারণ ছিল, তা এখনো স্পষ্ট নয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন