ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

সারা বাংলা

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪২ মিনিট আগে

খুন, ডাকাতি, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭টি মামলার পলাতক আসামি এবং আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে। হাওরাঞ্চলে নৌ-ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের তালিকায় তিনি 'মোস্ট ওয়ান্টেড' আসামি ছিলেন।

 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে পরিচালিত টানা ১৬ ঘণ্টার সাঁড়াশি অভিযানে পুলিশ তাকে আটক করে।

 

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উপজেলার ছিলনী সেতু এলাকায় হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। সেখানে অভিযান চালালে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে কাকটেঙ্গুর গ্রামে গিয়ে আত্মগোপন করেন। পরে সারারাত ও পরদিন দুপুর পর্যন্ত ওই গ্রামে টানা অভিযান চালিয়ে বেলা আড়াইটার দিকে একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অভিযানে ওসির সঙ্গে উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দত্ত, একেএম মোশারফ হোসেন, মো. সালাহ উদ্দিন, মো. সামছুল আলম সাব্বির এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর ভূইয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।

 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, হযরত আলীর বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় খুন ও ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন