ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মানিকগঞ্জে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা ও একটি সিলগালা

মানিকগঞ্জে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা ও একটি সিলগালা

সারা বাংলা

মানিকগঞ্জে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা ও একটি সিলগালা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

ডিবিসি নিউজ

৩৯ মিনিট আগে

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধ চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম। এ সময় অভিযানে সহযোগিতা করেন ঘিওর থানা পুলিশের সদস্যরা।

 

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আধুনিক হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার টাকা এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগে এভারগ্রীন মেডিকেল সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়।

 

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

 

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে প্রতারণা সহ্য করা হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন