ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

সারা বাংলা

আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার দুই দিনের মাথায় হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোণার পূর্বধলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রাম থেকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার একটি দল পূর্বধলা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।

 

পুলিশ জানায়, গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করার পর দায়িত্বরত এক কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে পুলিশ এই অভিযান চালায়।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন