ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে  মা ছেলে নিখোঁজ

বাংলাদেশ, সারা বাংলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘুরতে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিলা জাহান শিমুর বোন সাবিকুন্নাহার (২৭) ও তাঁর সাত বছর বয়সী ছেলে লাবিব নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁদের পরিবার।

শাকিলা জাহান শিমু বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে সাবিকুন্নাহার লিজা ও তাঁর ছেলে লাবিব বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে আসেন। এরপর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় জিডি করেন শাকিলা জাহান।


নিখোঁজ সাবিকুন্নাহারের চাচাতো ভাই ও ববি শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, ‘আমরা এখনো আমার চাচাতো বোন ও তাঁর ছেলেকে খুঁজে পাইনি। আত্মীয়স্বজনের সঙ্গেও যোগাযোগ করেছি এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে আজ দুপুরে থানায় জিডি করেছি।’


এ বিষয়ে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘আজ সকালে নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে তাঁদের পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দিয়েছি। পরে দুপুরে তাঁরা থানায় এসে জিডি করেছেন।’

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন