ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

সারা বাংলা

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

কক্সবাজারের উখিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন (এসআরবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ ইউনুস উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে।

 

এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, বৃহস্পতিবার দুপুরে বালুখালী এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এক দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল খানের বাড়ির সামনের রাস্তায় অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালালে তার হাঁটুতে অ্যাংকলেট দিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭টি গুলি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় আটক রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন