ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে রসগোল্লা বলে প্রতিবেশিকে দিলেন চকলেট বোমা, মুখে নিতেই বিস্ফোরণ

ভারতে রসগোল্লা বলে প্রতিবেশিকে দিলেন চকলেট বোমা, মুখে নিতেই বিস্ফোরণ

আন্তর্জাতিক, ভারত

ভারতে রসগোল্লা বলে প্রতিবেশিকে দিলেন চকলেট বোমা, মুখে নিতেই বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা বলে দেশীয় বোমা খাওয়ানোর ঘটনায় রাজেন্দ্র বারোটিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুখে দেওয়ার পর বস্তুটিতে কামড় দিতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় অভিযুক্ত রাম ভগত বারোটিয়াসহ দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার কোতোয়ালি থানার অন্তর্গত পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। রাজেন্দ্র নিজের বাড়িতে বসে ছিলেন। এ সময় সেখানে আসেন অভিযুক্ত রাম ভগত। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রাম ভগত রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন। সেটিকে রসগোল্লা বলে পরিচয় করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


রাজেন্দ্র সেটি মুখে নিয়ে কামড় দিতেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।


নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, বস্তুটি ছিল পশু হত্যার কাজে ব্যবহৃত বোমা। বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রতিবেশীদের সহায়তা চান এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, ঘটনার পর রাম ভগত ও আরও একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন, এক কিশোর তাকে বোমাটি দিয়েছিল। ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতার জের রয়েছে কি না, তা-সহ সব দিক খতিয়ে দেখছে পুলিশ।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন