আন্তর্জাতিক
গাজায় ভোর থেকে ইসরায়েলের একাধিক হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
ভোর থেকে পুরো গাজা উপত্যকা জুড়ে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের সার্জিক্যাল (অস্ত্রোপচার) ভবনে চালানো এক হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন।
গাজার হাসপাতালগুলোর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
পশ্চিম গাজা সিটির আল-শিফা হাসপাতালেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে হাসপাতালটির প্রবেশপথের কাছে অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহের দক্ষিণে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় সেখানেও একাধিক হতাহতের খবর পাওয়া গেছে।
ডিবিসি/এসডব্লিউএন