ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

গহীন জঙ্গলে হারিয়ে যাওয়ার ৬ দিন পর জীবিত ফিরল অস্ট্রেলীয় কিশোর

গহীন জঙ্গলে হারিয়ে যাওয়ার ৬ দিন পর জীবিত ফিরল অস্ট্রেলীয় কিশোর

আন্তর্জাতিক

গহীন জঙ্গলে হারিয়ে যাওয়ার ৬ দিন পর জীবিত ফিরল অস্ট্রেলীয় কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

অস্ট্রেলিয়ার গহীন জঙ্গলে টানা ছয় দিন নিখোঁজ থাকার পর এক কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উইলিয়াম নামের ১৭ বছর বয়সী ওই কিশোর ৬ দিন আগে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে একটি জঙ্গলে বন্ধুর সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে নিখোঁজ হয়।

রাতে প্রচণ্ড ঠান্ডার কারণে ওই কিশোরের বেঁচে থাকা নিয়ে কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন ছিল। তাকে খুঁজতে পুলিশ কুকুর, ডুবুরি ও হেলিকপ্টার ব্যবহার করে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।

 

অবশেষে বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরিবার জানিয়েছে, ‘সে অক্ষত আছে তবে শাস্তিস্বরূপ সারা জীবনের জন্য তাকে ঘরবন্দী করে রাখা হবে’।

 

উদ্ধারকর্মীরা উইলিয়ামকে নিরাপদে হেলিকপ্টারে টেনে তোলেন এবং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার আগে তাকে একটি ডোনাট ও এক বোতল পানি খেতে দেন।

 

ছেলেকে ফিরে পেয়ে উইলিয়ামের মা এলিজাবেথ বার্কলে সাংবাদিকদের বলেন, তার ছেলের শরীরে কেবল সামান্য কিছু আঁচড় লেগেছে এবং তাকে বেশ সুস্থ ও স্বাভাবিক দেখাচ্ছে। তিনি আরও বলেন, ‘সে ভালো আছে, সবকিছু ঠিক আছে বলেই মনে হচ্ছে, তার স্বাস্থ্যও পুরোপুরি ঠিক আছে।’

 

‘সে শুধু একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করে উদ্ধারের অপেক্ষায় ছিল এবং সে যে বেঁচে ফিরেছে তাতেই আমি আনন্দে আত্মহারা।’ মজা করে তিনি আরও বলেন, ‘সে আর কখনোই ঘরের বাইরে যাচ্ছে না।’

 

পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরকে জীবিত অবস্থায় খুঁজে পেয়ে উদ্ধারকারী কর্মকর্তারাও আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জেসন বেনবো বলেন, ‘এমন ঘটনা সবসময় ঘটে না। আমি নিশ্চিত যে খুব শিগগিরই সে আমাদের একটি দারুণ গল্প শোনাবে, যা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন