ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

পলায়ন ও অসদাচরণের দায়ে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পলায়ন ও অসদাচরণের দায়ে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ

পলায়ন ও অসদাচরণের দায়ে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

গুরুতর অসদাচরণ, পলায়ন এবং দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি অপর এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বিভাগীয় তদন্ত এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সম্প্রতি এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুবাইয়াত জামান এবং গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম। এছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবির সোহাগ এবং ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামানকেও চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।

 

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মোহাম্মদ ওবায়দুর রহমানকে প্রথমে বরখাস্তের সুপারিশ করা হলেও সার্বিক দিক বিবেচনা করে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে অপেক্ষাকৃত লঘু দণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন