ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

বিবিধ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে তার নিজ হাতে গড়া গাজীপুরের নুহাশপল্লীতে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

প্রতি বছরই প্রয়াত এই লেখক ও নির্মাতার জন্মবার্ষিকীতে সকাল থেকে নুহাশপল্লীর লিচুতলায় ভিড় জমান ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা। ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন তাকে।

 

জন্মদিন উপলক্ষে আজ নুহাশপল্লীতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। এর আগে, গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে জন্মদিন উদযাপন করেন নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা।

 

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই কথাসাহিত্যিক।

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন