ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

ক্ষমতা ছাড়ার আগে কিউবায় সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

ক্ষমতা ছাড়ার আগে কিউবায় সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক, আমেরিকা

ক্ষমতা ছাড়ার আগে কিউবায় সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ক্ষমতা ছাড়ার আগেই তিনি কিউবা ইস্যুর সমাধান বা কাজ শেষ করতে চান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রেডিও উপস্থাপক হিউ হিউইটের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। হিউইট তার কাছে জানতে চেয়েছিলেন, তিনি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে মুক্ত করার কথা ভাবছেন কি না। এর জবাবে ট্রাম্প বলেন, 'আমি যাওয়ার আগেই কিউবার বিষয়টি শেষ করতে চাই।'


কিউবার বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প জানান, 'আমরা খুব গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা খুব খারাপ অবস্থায় আছে। এটি মূলত একটি ব্যর্থ জায়গা, রাষ্ট্র, বা আপনি যাই বলতে চান না কেন।' উল্লেখ্য, ২০২৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।


সম্প্রতি কিউবার ওপর বেশ কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ৯৪ লাখ মানুষের ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটির দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি সংকটের পাশাপাশি মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে, তারা কিউবার অর্থনৈতিক ও রাজনৈতিক পটপরিবর্তন চায়। একইসাথে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে কিউবা যেন চীন ও রাশিয়ার মতো বৃহৎ পরাশক্তিগুলোর কাছ থেকে দূরত্ব বজায় রাখে, মার্কিন প্রশাসন সেটিও নিশ্চিত করতে চায়।


সূত্র:  ইয়াহু নিউজ


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন