ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

কালশি ছাড়লেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

কালশি ছাড়লেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

আন্তর্জাতিক

কালশি ছাড়লেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

প্রেডিকশন মার্কেট কোম্পানি কালশি থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানিটি জানিয়েছে, ট্রাম্প জুনিয়র এখন আর তাদের বেতনভুক্ত উপদেষ্টা হিসেবে কাজ করছেন না।

কালশির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি উভয় পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেয়া একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। মূলত ট্রাম্প জুনিয়রের বিনিয়োগ প্রতিষ্ঠান ‘১৭৮৯ ক্যাপিটাল’ সম্প্রতি কালশির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানি পলিমার্কেটে তাদের বিনিয়োগ বাড়ানোর পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


তবে এই ঘোষণাটি এমন এক সময়ে এলো, যার মাত্র এক সপ্তাহ আগে মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। তারা এরই মধ্যে জানিয়েছে যে, প্রেডিকশন মার্কেটগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্কসহ ট্রাম্প পরিবারের বিভিন্ন বিনিয়োগ নিয়ে তারা তদন্ত শুরু করবে।


এ বিষয়ে কালশির মুখপাত্র দানি লেভার বলেন, ‘গত গ্রীষ্মে একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানিতে তার প্রতিষ্ঠানের বড় অঙ্কের বিনিয়োগের পর আমরা পারস্পরিকভাবে ডনের (ট্রাম্প জুনিয়র) উপদেষ্টার পদটি শেষ করতে সম্মত হয়েছি। কালশিকে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’


২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পরপরই ট্রাম্প জুনিয়র কালশির বেতনভুক্ত ‘কৌশলগত উপদেষ্টা’ হিসেবে যুক্ত হন। এছাড়া ২০২৫ সালের আগস্ট থেকে তিনি পলিমার্কেটেও বিনিয়োগ করে আসছেন। গত দুই বছরে এই দুটি কোম্পানিরই জনপ্রিয়তা ও ব্যবহার জাদুকরীভাবে বেড়েছে। একই সময়ে তারা হোয়াইট হাউসের কাছ থেকেও বেশ কিছু নীতিগত সুবিধা পেয়েছে। কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন এই কোম্পানিগুলোকে দেশজুড়ে তাদের ব্যবসার পরিধি বাড়াতে সহায়তা করেছে, যার মধ্যে গ্রাহকদের খেলাধুলা সংক্রান্ত চুক্তিতে ট্রেড করার অনুমতি দেয়ার বিষয়টিও রয়েছে।


তবে পলিমার্কেট, কালশি এবং ট্রাম্প পরিবারের মধ্যকার আর্থিক সম্পর্কের কারণে বর্তমান প্রশাসনের অধীনে এই খাতটি কোনো বিশেষ সুবিধা পেয়েছে এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে উভয় কোম্পানি। মূলত গত আগস্টে পলিমার্কেটের সর্বশেষ তহবিল সংগ্রহের সময় ট্রাম্প জুনিয়রের প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল সেখানে তাদের বিনিয়োগ আরও বাড়ায়। মূলত এই বিনিয়োগের পর থেকেই কালশির সাথে তার সম্পর্ক চুকিয়ে ফেলার আলোচনা শুরু হয়েছিল।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন