ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া আলোচনায় ইউরোপকে রাখতে পুতিনের সম্মতি, স্বাগত জানালেন জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়া আলোচনায় ইউরোপকে রাখতে পুতিনের সম্মতি, স্বাগত জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া আলোচনায় ইউরোপকে রাখতে পুতিনের সম্মতি, স্বাগত জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ মিনিট আগে

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের যুক্ত করার মার্কিন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এতে শান্তি আলোচনায় ইইউর জোরালো ভূমিকা নিশ্চিত হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাবলিনে মার্কিন দূত জারেড কুশনার ও স্টিভ উইটকফের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এর আগে মার্কিন প্রতিনিধিরা মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও বৈঠক করেন। তবে পুতিন স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ ও ভূমির দাবির বিষয়ে রাশিয়ার অবস্থান বদলায়নি।


গত সপ্তাহে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই বৈঠকগুলো হলো। তবে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন একটি বড় বন্দিবিনিময় চুক্তিতে রাজি হয়েছে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড়। মার্কিন দূত কুশনার জানান, এর ফলে হাজার হাজার মানুষ তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন। তবে কতজন বন্দি বিনিময় হবে, তা জানানো হয়নি।


জেলেনস্কি অনেক দিন ধরেই শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। কারণ, ইউক্রেন ভবিষ্যতে ইইউতে যোগ দিতে চায়। বৃহস্পতিবার কুশনার বলেন, পুতিন আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের রাখতে সম্মত হয়েছেন।


এদিকে, বর্তমান মার্কিন সরকারের ইউরোপের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি এবং রাশিয়ার প্রতি তাদের কিছুটা নরম মনোভাব নিয়ে ইউক্রেন ও ইউরোপ উদ্বিগ্ন। ইইউর শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস জানান, আলোচনায় ইইউর উপস্থিতি প্রমাণ করে যে রাশিয়া এখন ইউরোপকে গুরুত্ব দিচ্ছে। তবে পুতিন সত্যিই শান্তি চুক্তির দিকে এগোবেন কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।


আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপীয় নেতাদের এক সমাবেশে আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিন বলেন, রাশিয়ার যুদ্ধের কারণে ওই অঞ্চলের নিরাপত্তা নতুন হুমকির মুখে পড়েছে। ইউক্রেনের পতন হলে ইউরোপে আরও আগ্রাসন হতে পারে, যা অনেক দেশকে অস্তিত্ব সংকটে ফেলতে পারে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে এবং সীমান্ত হামলা বেড়েছে।


বৃহস্পতিবার মার্কিন দূতদের সাথে জেলেনস্কির বৈঠকের আগে দুদেশের মধ্যে কিছুটা উত্তেজনাও ছিল। জেলেনস্কি জানান, স্টারলিংকের সামরিক স্যাটেলাইট ব্যবহারে বিধিনিষেধের কারণে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনকে হিমশিম খেতে হচ্ছে। স্পেসএক্সের এই প্রযুক্তি ইউক্রেনের সামরিক যোগাযোগে অনেক গুরুত্বপূর্ণ।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন