ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

মোদি আমার ফোনে আড়ি পাতেন, প্রমাণও আছে: রাহুল গান্ধী

মোদি আমার ফোনে আড়ি পাতেন, প্রমাণও আছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক, ভারত

মোদি আমার ফোনে আড়ি পাতেন, প্রমাণও আছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে মোদিকে সরাসরি বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আয়োজিত ‘আস্ক মি’ শীর্ষক এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে এসব মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।


আলোচনার একপর্যায়ে নিজের মোবাইল ফোন উঁচিয়ে ধরে তিনি বলেন, ‘সব প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রীও তা জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’


তবে অভিযোগের পক্ষে ওই অনুষ্ঠানে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি রাহুল।


এর আগেও ফোনে নজরদারির অভিযোগ তুলেছিলেন তিনি। ২০২৩ সালে রাহুল দাবি করেছিলেন, তার ফোনে ইসরায়েলি নজরদারি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছিল। তার অভিযোগ ছিল, বহু রাজনীতিকের ফোনেও একইভাবে নজরদারি চালানো হয়েছে। এমনকি গোয়েন্দা কর্মকর্তারা তাকে ফোনে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। যদিও কেন্দ্রীয় সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।


শুক্রবারের আলোচনায় রাহুল আবারও প্রধানমন্ত্রী মোদিকে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান। তার দাবি, সরাসরি বিতর্ক হলে কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন এবং কে দেশবিরোধী, তা স্পষ্ট হয়ে যাবে।


গত ১২ দিনে এ নিয়ে সপ্তমবারের মতো মোদিকে বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল। নির্বাচনব্যবস্থা, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকাশ্য আলোচনা চান তিনি।


অন্যদিকে, বিজেপি নেতারা রাহুলের এমন চ্যালেঞ্জের সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশ্ন তুলেছেন, আলোচনার জন্য সংসদই যখন রয়েছে, তখন প্রধানমন্ত্রীকে আলাদা বিতর্কের স্থান নির্ধারণ করতে বলা হচ্ছে কেন।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন