ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় হাসুয়ার আঘাতে কৃষক নিহত

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় হাসুয়ার আঘাতে কৃষক নিহত

সারা বাংলা

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় হাসুয়ার আঘাতে কৃষক নিহত

স্টাফ রিপোর্টার যশোর

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশপুরের পোড়াদহ মাঠে জমিজমা নিয়ে নূর মোহাম্মডদের সঙ্গে একই এলাকার জসিম (৩৪) নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম তার হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো. বদরুজ্জামান মোল্লা বলেন, একজনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন