ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে টিকটক ভিডিও বানাতে গিয়ে বাঘিনীর আক্রমণে তরুণের মৃত্যু

পাকিস্তানে টিকটক ভিডিও বানাতে গিয়ে বাঘিনীর আক্রমণে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে টিকটক ভিডিও বানাতে গিয়ে বাঘিনীর আক্রমণে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫১ মিনিট আগে

পাকিস্তানের লাহোরে একটি খামারবাড়িতে বাঘিনীর আক্রমণে ১৯ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খামারের মালিক এবং একজন টিকটকারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাহোর পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য খামারবাড়িতে পৌঁছানো ওই টিকটকারের উপস্থিতিতে বাঘিনীটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। যার ফলে খামারের ওই কর্মচারী গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

বাঘিনীর আক্রমণটিকে কুকুরের আক্রমণ বলে চালিয়ে দিয়ে ঘটনার সত্যতা ঢাকার চেষ্টা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।

 

এক্স পোস্টে আরও জানানো হয়েছে, আক্রমণকারী বাঘিনীটিকে বন্যপ্রাণী অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাঘিনীটিকে রাখার অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা ও সম্ভাব্য অবহেলার বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে।

 

সূত্র: এক্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন