ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

জাতীয়

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪০ মিনিট আগে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রয়াত খালেদা জিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

 

স্মরণসভাকে কেন্দ্র করে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

‘নাগরিক সমাজের’ পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বে এই স্মারকগ্রন্থের জন্য রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে পারবেন।

 

উল্লেখ্য, লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও সংক্রমণজনিত সমস্যাসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০২৫ সালের ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

 

তার মৃত্যুতে বিএনপি সাত দিনের এবং সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করেছিল।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন