আন্তর্জাতিক
বাহরাইনে মার্কিন রাডারে হামলার ইরানি দাবি ‘মিথ্যা’ বলল যুক্তরাষ্ট্র

বাহরাইনের দিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া দুটি হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ড্রোন দুটি সফলভাবে ভূপাতিত করেছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এ ছাড়াও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ‘আগাম সতর্কতা’ (আর্লি-ওয়ার্নিং) রাডারে হামলা চালানোর যে দাবি আইআরজিসি করেছিল, সেটিও বিবৃতিতে নাকচ করে দিয়েছে সেন্টকম।
ডিবিসি/এসডব্লিউএন