আন্তর্জাতিক
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করল কাতার ও তুরস্ক

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে কাতার ও তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘উপসাগরীয় অঞ্চলে পুনরায় যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আমরা কাতারের সঙ্গে একসঙ্গে কাজ করে যাব।’
এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, এই চুক্তি তুরস্ক ও কাতারের মধ্যকার সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে।
এরদোয়ানের দল একে পার্টির এক পোস্টে দেখা গেছে, তুরস্কে আয়োজিত এক অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
ডিবিসি/এসডব্লিউএন