ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌযানে 'জয় বাংলা' স্লোগান, আটক ৩৭

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌযানে 'জয় বাংলা' স্লোগান, আটক ৩৭

সারা বাংলা

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌযানে 'জয় বাংলা' স্লোগান, আটক ৩৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ জন কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের মোল্লাচর এলাকার নদীতীর থেকে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীতীরে পুলিশ অবস্থান নেয়। এ সময় নদীতে ট্রলারে করে দল বেঁধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশ।

 

পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে বাকিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, পূর্বে ওই স্থানটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচির ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একইভাবে কর্মসূচি করার একটি তথ্য ছিল। থেমে থাকা নৌযান থেকে বিকেলে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার তথ্যও পাওয়া গেছে। পরে সেখান থেকে সর্বমোট ৩৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন