ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুমিল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

কুমিল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

সারা বাংলা

কুমিল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা মোজাম্মেল হক ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এ ঘটনার পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নেওয়া বহিষ্কারের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

 

এদিকে জেলা যুবদলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতারা। তাঁদের মতে, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে কোনো নেতাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত যুবদলসহ জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকর্মীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন