ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হরমুজে মাইন বিস্ফোরণে আরও ৪ জাহাজে আগুন

হরমুজে মাইন বিস্ফোরণে আরও ৪ জাহাজে আগুন

আন্তর্জাতিক

হরমুজে মাইন বিস্ফোরণে আরও ৪ জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে অন্তত চারটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান জোর দিয়ে বলে আসছে, গুরুত্বপূর্ণ এই প্রণালি পার হতে হলে জাহাজগুলোকে অবশ্যই তাদের অনুমোদন নিতে হবে।

 

ইরানের সামরিক বাহিনী আক্রান্ত জাহাজগুলোর নাম বা সেগুলো কোন দেশের তা প্রকাশ করেনি। তবে আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ হরমুজে আক্রান্ত জাহাজগুলোর মধ্যে একটি সুপারট্যাংকার রয়েছে।

 

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ এই সপ্তাহের শুরুতে আল জাজিরাকে বলেছিলেন, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলেই কেবল এটি পুনরায় খুলে দেওয়া হবে, যার বেশিরভাগই ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন