ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

রাজনীতি

শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪৯ মিনিট আগে

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব ধরনের আইনি প্রক্রিয়া বাংলাদেশ সরকার সম্পন্ন করেছে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এখন ভারত সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই এবং এই আইন শেখ মুজিবুর রহমানই করে গেছেন।

অনুষ্ঠানে দেশের বিচার ও তদন্ত কার্যক্রম প্রসঙ্গে মো. আসাদুজ্জামান জানান, শিগগিরই বাংলাদেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এই তদন্ত কার্যক্রম পরিচালনায় যা যা সহযোগিতা প্রয়োজন, সরকার তার সবই করবে বলে তিনি আশ্বস্ত করেন।

 

এছাড়া ভূমি রেজিস্ট্রেশন খাতের অনিয়ম ও সেবার মান নিয়েও কঠোর বার্তা দেন আইনমন্ত্রী। তিনি বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক, যা থেকে তাদেরই বেরিয়ে আসতে হবে। সাব-রেজিস্ট্রার বিভাগকে সম্পূর্ণ হয়রানিমুক্ত করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এরপরও কোনো ধরনের হয়রানি হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন