ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হানি ট্র্যাপে মানি খোয়ালেন জেনসেন হুয়াং

হানি ট্র্যাপে মানি খোয়ালেন জেনসেন হুয়াং

আন্তর্জাতিক

হানি ট্র্যাপে মানি খোয়ালেন জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪৭ মিনিট আগে

চাকরী গেলো, আবার শেয়ারবাজার ধসে হারালেন অর্থ! সন্দেহভাজন এক চীনা গুপ্তচর নারীর সঙ্গে কথিত পরকীয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে মাত্র পাঁচ দিনেই শেয়ারবাজারে ৫৫০ বিলিয়ন ডলার (৪১৫ বিলিয়ন পাউন্ড) মূলধন হারিয়েছে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। এই নজিরবিহীন ধস ও বিস্ফোরক অভিযোগের মুখে বিশ্বের অন্যতম মূল্যবান এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে জেনসেন হুয়াং কে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের এই ঘটনা পুরো সিলিকন ভ্যালিতে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরপরই তিনি পদ ছাড়ার ঘোষণা দেন।

 

এদিকে এই কেলেঙ্কারির জেরে আগামী মাসে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে তলব করা হয়েছে।

 

একইসঙ্গে চীনে এনভিডিয়ার সংবেদনশীল এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ রপ্তানি সংক্রান্ত বিষয়ে তদন্তের মুখে থাকা মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককেও আগামী ডিসেম্বরে সিনেট ব্যাংকিং কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার সিনেটর টিম স্কট পৃথক চিঠির মাধ্যমে হুয়াং ও লুটনিককে সিনেট ব্যাংকিং কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানান।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) সাউথ ক্যারোলাইনার এই রিপাবলিকান সিনেটর লিখেছেন, সাম্প্রতিক প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সংবেদনশীল মার্কিন প্রযুক্তির সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে এবং মার্কিন জনগণের এ বিষয়ে জবাব পাওয়ার অধিকার রয়েছে।

 

সিনেটর স্কট আগামী ৩ ডিসেম্বর জেনসেন হুয়াংকে স্বেচ্ছায় কমিটির সামনে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তিনি স্বেচ্ছায় উপস্থিত না হলে সাক্ষ্য দিতে বাধ্য করার জন্য প্যানেলের পক্ষ থেকে আইনি সমন (সাবপিনা) জারি করা হতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন