ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

মাত্র ২০০ টাকায় ফ্ল্যাট কিনে আলোচনায় চীনা তরুণ!

মাত্র ২০০ টাকায় ফ্ল্যাট কিনে আলোচনায় চীনা তরুণ!

আন্তর্জাতিক, এশিয়া

মাত্র ২০০ টাকায় ফ্ল্যাট কিনে আলোচনায় চীনা তরুণ!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

চীনের জনপ্রিয় অনলাইন কেনাকাটার উৎসব ‘ডাবল ১১’-এর বিশেষ ছাড়ে মাত্র ১১ ইউয়ানে (১ দশমিক ৭০ মার্কিন ডলার) একটি ফ্ল্যাট কিনে আলোচনায় এসেছেন এক ক্রেতা। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২০০ টাকা। অবিশ্বাস্য এই দামে ফ্ল্যাট কেনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে অবস্থিত ফ্ল্যাটটির আয়তন ৬৮ বর্গমিটার। দুই কক্ষের এই ফ্ল্যাটটি একটি ভবনের সপ্তম তলায়। আলিবাবার অনলাইন নিলাম প্ল্যাটফর্মে এর প্রাথমিক দাম রাখা হয়েছিল ১ ইউয়ান। প্রতি ধাপে শূন্য দশমিক শূন্য ১ ইউয়ান করে দাম বাড়ানোর সুযোগ ছিল। তবে সর্বোচ্চ দর নির্ধারণ করা হয়েছিল ১১ ইউয়ান।


গত ৫ নভেম্বর শেষ হওয়া নিলামে অংশ নেন ১ হাজার ৬৭৭ জন। তারা মোট ১ হাজার ১ বার দর দেন। শেষ পর্যন্ত নির্ধারিত সর্বোচ্চ দর প্রথম জমা দিয়ে ফ্ল্যাটটি কিনে নেন পূর্ব চীনের জিয়াংসু-ঝেজিয়াং অঞ্চলের এক ব্যক্তি।


ক্রেতা জানিয়েছেন, হেইলংজিয়াংয়ে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেই তার। শীতকালে অবকাশযাপনের জন্য ফ্ল্যাটটি ব্যবহার করতে চান তিনি। তবে মালিকানা হস্তান্তরের জন্য তাকে অতিরিক্ত প্রায় ২ হাজার ইউয়ান কর দিতে হবে।


আইনজীবীরা সতর্ক করে বলেছেন, অস্বাভাবিক কম দামের সম্পত্তি কেনার আগে মালিকানার কাগজপত্র, বকেয়া কর ও অন্যান্য ফি যাচাই করা জরুরি। এসব বিষয়ে জটিলতা থাকলে পরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন ক্রেতারা।


সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন