ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর হতে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর হতে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক, অন্যান্য

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর হতে ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। এ পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না। তিনি ওই অঞ্চলে নির্বিঘ্নে নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানান।


জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে জাহাজ সংশ্লিষ্ট ১৩৬টি নিরাপত্তা ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরে ১০টি ঘটনা ঘটেছে। সংঘাত শুরুর পর অক্টোবরে সবচেয়ে বেশি নিরাপত্তা ঘটনার রেকর্ড হয়েছে।


এদিকে শনিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা সীমাবদ্ধ এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। ইরানের নৌবাহিনী সতর্ক করে বলেছে, নিষিদ্ধ এলাকায় চলাচলকারী জাহাজ মাইনের আঘাতে আগুনের মুখে পড়তে পারে।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন সরানো হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত। তবে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিওর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগের তুলনায় হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমেছে।


খিয়ারি সতর্ক করে বলেন, এ পরিস্থিতি জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয় বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন