ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের ডনবাসের ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের ডনবাসের ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

আন্তর্জাতিক, অন্যান্য

ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের ডনবাসের ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে দেশটিকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চলমান যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে প্রথমবারের মতো এমন প্রস্তাব তুলেছেন মার্কিন প্রতিনিধিরা।

জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে কি ডনবাস থেকে সেনা প্রত্যাহার করবে?’ তার ভাষ্য, এ ধরনের প্রস্তাব আগে কখনো আলোচনায় আসেনি।


তিনি আরও জানান, নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পেলে তা গণভোটে দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।


এর আগে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। এর আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তারা।


ইউক্রেন দীর্ঘদিন ধরে ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে। অন্যদিকে, রাশিয়া নিজেদের সীমান্তে ন্যাটোর সম্প্রসারণ মেনে নিতে নারাজ। মস্কোর শর্তের মধ্যে রয়েছে ডনবাসসহ ভূখণ্ড ছেড়ে দেওয়া, ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা। এসব শর্ত প্রত্যাখ্যান করে আসছে কিয়েভ।


বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে ডনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকাও রয়েছে। ডনবাসের অবশিষ্ট নিয়ন্ত্রিত অংশ ছেড়ে দেওয়া ইউক্রেনের জন্য রাজনৈতিক ও প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন