ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাতক্ষীরায় নৌপুলিশের পুড়িয়ে দেওয়া জুয়ার সরঞ্জামের আগুনে শিশু দগ্ধ

সাতক্ষীরায় নৌপুলিশের পুড়িয়ে দেওয়া জুয়ার সরঞ্জামের আগুনে শিশু দগ্ধ

সারা বাংলা

সাতক্ষীরায় নৌপুলিশের পুড়িয়ে দেওয়া জুয়ার সরঞ্জামের আগুনে শিশু দগ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩২ মিনিট আগে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে নৌপুলিশের অভিযানে জব্দকৃত জুয়ার সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করার পর সেই আগুনে আহাদ (৪) নামে এক শিশু দগ্ধ হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলাউদ্দিন মার্কেটে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে এমন খবরে বুড়িগোয়ালিনী নৌথানার একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে তাস, বসার পলিথিন ও বস্তা জব্দ করে পুলিশ সেখানেই সেগুলো পুড়িয়ে দেয়।

 

স্থানীয়দের অভিযোগ, আগুন পুরোপুরি না নিভিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর শিশুরা সেখানে খেলতে গিয়ে লাঠি দিয়ে আগুন খোঁচাতে থাকে। একপর্যায়ে জ্বলন্ত পলিথিন ও কাগজ লাঠির মাথায় লেগে আহাদের বাম হাতে জড়িয়ে গেলে তার হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করেন।

 

এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউজ্জামান আকবর জানান, অভিযান শেষে পুলিশ আগুন নিভিয়েই ঘটনাস্থল ত্যাগ করেছিল। তবে পরবর্তীতে শিশুরা সেখানে খোঁচাখুঁচি করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন